পণ্য ফেরত ও রিপ্লেসমেন্ট নীতিমালা (Return & Replacement Policy)
গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিতে ব্যাপারী (Byapari)-তে রয়েছে ৭ দিনের সহজ রিটার্ন ও রিপ্লেসমেন্ট পলিসি।
যেসব ক্ষেত্রে রিটার্ন/রিপ্লেসমেন্ট প্রযোজ্য:
- পণ্য ত্রুটিপূর্ণ (Defective), ক্ষতিগ্রস্ত (Damaged) বা অকেজো অবস্থায় পেলে।
- অর্ডারের সাথে অমিল পণ্য বা ভুল মডেল/সাইজ ডেলিভারি হলে।
- পণ্যের প্যাকেটে কোনো অংশ বা এক্সেসরিজ অনুপস্থিত থাকলে।
রিটার্নের শর্তাবলি:
- পণ্য পাওয়ার সর্বোচ্চ ৭ (সাত) দিনের মধ্যে আমাদের হেল্পলাইন বা ফেসবুক পেজের ইনবক্সে অভিযোগ জানাতে হবে।
- পণ্যটি অব্যবহৃত অবস্থায় মূল প্যাকেট, ইনভয়েস/বিল এবং যাবতীয় এক্সেসরিজসহ অক্ষত থাকতে হবে।
- গ্রাহকের অসতর্কতায় পণ্য ভেঙে গেলে বা ক্ষতিসাধন হলে রিপ্লেসমেন্ট প্রযোজ্য হবে না।
রিপ্লেসমেন্ট প্রক্রিয়া:
অভিযোগ পাওয়ার পর আমাদের কোয়ালিটি টিম পণ্যটি যাচাই করে ৩-৫ কার্যদিবসের মধ্যে নতুন পণ্য পাঠিয়ে দেবে অথবা রিটার্ন গ্রহণ করবে।