ব্যাপারী (Byapari) প্ল্যাটফর্ম ব্যবহারের পূর্বে অনুগ্রহ করে নিচের নিয়ম ও শর্তাবলি মনোযোগ সহকারে পড়ুন। ওয়েবসাইট ব্যবহার বা অর্ডার সম্পন্ন করার মাধ্যমে আপনি এই শর্তাবলি মেনে নিচ্ছেন বলে গণ্য হবে।
ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের বিবরণ, ছবি এবং মূল্য নির্ভুল রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক থাকি। কারিগরি ত্রুটির কারণে পণ্যের মূল্যে বা স্টক সংখ্যায় গরমিল থাকলে কর্তৃপক্ষ অর্ডার সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
অর্ডার নিশ্চিত করার পর সাধারণত ঢাকা সিটির ভেতরে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এবং ঢাকার বাইরে ২ থেকে ৪ কার্যদিবসের মধ্যে কুরিয়ারের মাধ্যমে পণ্য গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।
গ্রাহক ক্যাশ অন ডেলিভারি অথবা অনুমোদিত অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারেন। ডেলিভারিম্যান উপস্থিত থাকাকালীন পণ্যের পার্সেল খুলে সঠিক পণ্য রয়েছে কি না দেখে নিশ্চিত হয়ে মূল্য পরিশোধ করুন।
যেকোনো অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের সাপোর্ট ইমেইলে বার্তা পাঠান।
You need to Sign in to view this feature
This address will be removed from this list